শূন্য থেকে শুরু

Starting from zero

শূন্য থেকে শুরু জীবন;

পূর্ণতা এলো ধীরে;

হঠাৎ করেই এলাম চলে,

অস্তিত্বের সন্ধানে

 

মা বাবার স্নেহ মমতায় পূর্ণ মানুষ হয়ে,

ব্যস্ততাও বেড়ে গেল যেন ক্রমে ক্রমে

দুনিয়ার মোহে শুধু করেছি সংগ্রাম;

ভুলে ছিলাম প্রভুর প্রতি কর্তব্য আমার

 

জীবনের শেষ প্রান্তে এসে পেছনে তাকিয়ে দেখি;

নেকীর থলী আমার পুরোটাই যেন খালি

খেটেছি অনেক আমি করেছি বাহাদুরি;

পাড়েতে যাবেনা নেয়া বস্তুর কানাকড়ি

 

মাটির সৃষ্ট আমি মাটিতে যাব মিশে;

সাড়ে তিন হাত গভীর মাটির কবরের নিচে

জীবনের শেষ প্রান্তে এসে পরিশ্রান্ত আমি;

শূন্যতার অনুভবে ভীত-হতাশায় আছি

 

অপেক্ষায় আছে সামনে প্রভুর সমাবেশ,

নেই সাথে কোন কিছু করিব যে পেশ

জীবনের রহস্য আজ বুঝতে পারছি বেশ;

শূন্যতে শুরু যার শূন্যতেই শেষ

 

Life started from zero;

Fulfillment came slowly;

Suddenly found myself,

In self discovery.

 

Growing up gradually pampered by parents,

Involvement in worldly matters increased at a rate.

Fought and struggled for worldly gains;

Forgetting the duties my Lord ordained.

 

Looking back at the end of my life;

My bag of deeds is almost empty I realize.

I worked hard and called all the shots;

None would be useful to me ever henceforth.

 

Being a soil product will merge back in soil;

In a three and half feet deep grave without any fail.

Sick and tired at the end of my life;

Feeling like a zero with fear, sadness and cries.

 

The grand meeting with my Lord is awaiting me,

But have got nothing to produce to Him.

Mystery of life is now understood by a Nero,

A start from a zero also ends in a zero.

 

লেখকঃ জাভেদ আহমদ।

Author: Javed Ahmad 

 

Source: http://www.geocities.ws/javedahmad/hojoborolo.pdf